শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইউক্রেনে ‘মানবিক বিপর্যয় কম হওয়ায়’ রাশিয়ার প্রশংসা করলো চীন

ইউক্রেনে মানবিক বিপর্যয়ের জন্য রাশিয়াকে একতরফাভাবে দায়ি করে চলেছে পশ্চিমা দুনিয়া। সেখানে উল্টো ‘মানবিক বিপর্যয় কম হওয়ায়’ রাশিয়ার প্রশংসা করেছে চীন। রাশিয়ার পদক্ষেপের কারণেই ইউক্রেনে বড় মাত্রায় মানবিক সংকট ঠেকানো গেছে বলে এক বক্তব্যে দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, পূর্ব ইউরোপে যুদ্ধের মধ্যেও রাশিয়া ও চীনের সম্পর্ক সঠিক পথে এগিয়ে যাচ্ছে। এ খবর দিয়েছে নিউজ উইক।

খবরে জানানো হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার চীনা সমকক্ষের সঙ্গে বৈঠক করেছেন। চীনের আনহুই প্রদেশে বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর এটিই ল্যাভরভের প্রথম চীন সফর। বৈঠকে ওয়াং জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনা সফল করতে কাজ করে যাবে চীন।

রাশিয়াসহ অন্য যেসব পক্ষ ইউক্রেনে মানবিক সংকট ঠেকাতে কাজ করে যাচ্ছে তাদের সবাইকেই সমর্থন দেবে বেইজিং।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই চীনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে পশ্চিমা দেশগুলো। রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক এখন ইতিহাসের যে কোনো সময়ের থেকে ভাল। আর এটিই চীনের প্রতি অবিশ্বাস সৃষ্টি করেছে পশ্চিমা দুনিয়ায়। সমগ্র বিশ্ব যখন রাশিয়ার বিরুদ্ধে অবরোধ, নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে, হামলার নিন্দা জানাচ্ছে, চীন তখন নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছে। বরঞ্চ অভিযোগ উঠেছে, চীন রাশিয়াকে অর্থনৈতিক ও সামরিকভাবে সাহায্য করতে প্রস্তুত। যদিও চীন ওই দাবি অস্বীকার করেছে।

ল্যাভরভকে ওয়াং বলেন, ইউক্রেন সংকট থেকে আমাদের শিখতে হবে। তিনি সমগ্র ইউরোপের স্থিতিশীলতার জন্য একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং টেকশই মেকানিজম তৈরির ওপরে জোর দেন। ল্যাভরভ ওয়াংকে জানিয়েছেন, রাশিয়া ওই অঞ্চলে উত্তেজনা কমাতে কাজ করছে এবং ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। ইউক্রেনের ভবিষ্যত নির্ধারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও রাশিয়া যোগাযোগ রাখবে বলে আশ্বাস দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

 

 

সম্পর্কিত খবর