শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আ.লীগকে দেখলে লোকজন বলবে ‘তুই রাজাকার’

 

আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই লোকজন এখন ‘তুই রাজাকার’ বলবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আলাল বলেন, রাজাকারের দিক দিয়ে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ। গত বিজয় দিবসে প্রকাশিত রাজাকারের যে তালিকা, সেখানে আট হাজারের বেশি নাম আওয়ামী লীগের লোকের। আর জোর করে বিএনপির এক হাজার নাম ঢুকিয়েছে। এখন তো বলতেই হবে আওয়ামী লীগ রাজাকারের দল। আওয়ামী লীগকে দেখলে লোকজন বলবে ‘তুই রাজাকার’।

তিনি বলেন, “গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের দোসররা এখনও সক্রিয়, ষড়যন্ত্র করছে। আসল পাকিস্তানের চর হলো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি পাকি (পাকিস্তান) ষড়যন্ত্রকারীদের হোতা। তিনি পাকিদের তৈরি করা তালিকা প্রকাশ করেছেন। এখন তিনি বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত নথি তিনি প্রকাশ করেছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাদের দেয়া নোট যাচাই-বাছাই করা হয়নি। এখন একে অপরকে দুষছেন। এখন তো আওয়ামী লীগকে দেখলে লোকজন বলবে ‘তুই রাজাকার’।”
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বলেছে, এটা আওয়ামী লীগ তৈরি করেনি। করেছে বিএনপি। এই তালিকা প্রকাশের আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কেন যাচাই-বাছাই করল না। এটা দেখতে হবে।’
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সঞ্চালনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত খবর