আয় বেড়েছে অ্যাকটিভ ফাইন ও এএফসি এগ্রোর

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড ও এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের। গতকাল অনুষ্ঠিত কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।

অ্যাকটিভ ফাইন: প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট আয় হয়েছে প্রায় ৪২ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৩৮ কোটি ৬৭ লাখ টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৩৩ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরের একই সময় মুনাফা ছিল প্রায় ৭৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ পয়সা।

এএফসি এগ্রো বায়োটেক: প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট আয় হয়েছে ৩৭ কোটি ৫৯ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১২ কোটি ৫৭ লাখ টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৫ কোটি টাকা বা ১৯৯ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৩৬ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল ৭৫ লাখ টাকার বেশি।

 

সম্পর্কিত খবর