শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আয় কমেছে মেঘনা পেট্রোলিয়ামের

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিক্রি কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রি থেকে আয় আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৩ শতাংশ কমেছে। তবে আয় কমলেও এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৪ শতাংশের বেশি। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন দেয়া হয়।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রি থেকে কোম্পানিটির আয় হয়েছে ১০৭ কোটি ১৯ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১১১ কোটি ২৩ লাখ টাকার বেশি। এক বছরের ব্যবধানে এ খাত থেকে কোম্পানিটির আয় কমেছে ৪ কোটি টাকার বেশি বা ৩ দশমিক ৬৩ শতাংশ।

এ সময়ে পরিচালন আয়সহ অন্যান্য খাত থেকে মেঘনা পেট্রোলিয়ামের আয় বেড়েছে। বিপরীতে কর বাবদ কোম্পানিটির ব্যয় আগের হিসাব বছরের তুলনায় কমেছে। যে কারণে চলতি হিসাব বছরের প্রথমার্ধে আয় কমলেও কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ১৩৮ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১৩২ কোটি ৪৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা বা ৪ শতাংশের বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১২ টাকা ২৪ পয়সা।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মেঘনা পেট্রোলিয়ামের বিক্রি বাবদ আয় হয়েছে ৫৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৫৬ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭০ কোটি টাকা। আগের হিসাব বছরে যেখানে মুনাফা ছিল ৬১ কোটি ৬৮ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৫১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৫ টাকা ৭০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭২ টাকা ৬৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫৯ টাকা ৯০ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে মেঘনা পেট্রোলিয়ামের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ টাকা ৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২৮ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৯০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪৮ টাকা ২১ পয়সা। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদন ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৫ মার্চ ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৫ জানুয়ারি।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরেরও শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মেঘনা পেট্রোলিয়াম। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২৮ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ১৪৮ টাকা ২১ পয়সায়।

সম্পর্কিত খবর