শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আসাদুজ্জামান নূরের ৭৫তম জন্মদিন উদযাপন

কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের ৭৫তম জন্মদিন উদযাপন করেছে সুহৃদ, সহকর্মী ও শিল্পীরা। রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘আসাদুজ্জামান নূর জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি।

’‘শুভ ৭৫’ শিরোনামের এই অনুষ্ঠানের শুরুতে আসাদুজ্জামান নূরের জনপ্রিয় পরিবেশনা সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য ‘নূরলদীনের সারাজীবন’-এর মুখবন্ধের আবৃত্তির সঙ্গে নৃত্যশিল্পীরা তাকে মঞ্চে উপস্থাপন করেন।

দেশের সংস্কৃতিকর্মীদের পক্ষে জন্মদিনের শুভেচ্ছা জানান জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক অনুপম সেন ও সদস্য সচিব গোলাম কুদ্দুছ। উত্তরীয় পরিয়ে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আসাদুজ্জামান নূরকে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার পোশাক পরিয়ে দেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও কবি কামাল চৌধুরী।

এরপর প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ। এ সময় মিলনায়তনে উপস্থিত বিভিন্ন আবৃত্তি সংগঠনের সদস্যরা কণ্ঠ মেলান।

অধ্যাপক অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আসাদুজ্জামানের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের ওপর বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কবি কামাল চৌধুরী, নাট্যজন আতাউর রহমান, সারা যাকের, রামেন্দু মজুমদার, জিয়াউল হায়দার কিসলু, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, কথাসাহিত্যিক আনিসুল হক প্রমুখ।

বক্তারা বলেন, আসাদুজ্জামান নূর রাজনীতিবিদ, অভিনেতা ও আবৃত্তিশিল্পী হিসেবে যতটা বড় মাপের, এরচেয়েও বড় মাপের মানুষ তিনি। করোনা সংকটের সময় সংস্কৃতিকর্মীদের আন্তরিক সহযোগিতা করেছেন তিনি। নিজ এলাকা নীলফামারির মানুষের দুঃখ-দুর্দশায় সবসময় পাশে ছিলেন ও আছেন। তার মানবিক গুণাবলী রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মী সত্তাকে ছাপিয়ে গেছে।

বক্তারা আরও বলেন, আসাদুজ্জামান নূরের কোনো বিকল্প নেই। যেকোনো চরিত্রকে নতুন আঙ্গিকে তুলে ধরতে তিনি অদ্বিতীয়। তার অভিনীত চরিত্র বাকের ভাইয়ের ফাঁসি রোধ করতে রাস্তায় মিছিল হয়েছে। একজন অভিনেতার জন্য এটা বিশাল প্রাপ্তি। শেষে আসাদুজ্জামান নূরের বেশ কিছু প্রিয় কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী হাসান আরিফ।

 

 

সম্পর্কিত খবর