শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

ঘূর্ণিঝড় ‘নিসর্গ’, মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি

আম্পানের ধাক্কা এখনো সামলে ওঠতে পারেনি ভারত। এরই মধ্যে দেশটির দিকে ধেয়ে আসছে ‘নিসর্গ’ নামের আরেকটি ঘূর্ণিঝড়। ‌নিসর্গ ঘূর্ণিঝড় ভারতের পশ্চিম উপকূলেই বুধবার আছড়ে পড়বে বলে জানা গেছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যেই মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করেছে। জানিয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে আরো প্রবল শক্তিশালী হয়ে উঠতে পারে ঘূর্ণিঝড়টি।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ৬ ঘণ্টার মধ্যে নিসর্গ আরো শক্তি সঞ্চয় করে ধেয়ে যাবে উত্তর দিকে। আগামীকাল অর্থাৎ বুধবারের মধ্যে প্রবল গতিতে এটি আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র উপকূলে। তারপর উত্তর মহারাষ্ট্র হয়ে পার্শ্ববর্তী দক্ষিণ গুজরাট উপকূল ধরে ওই ঝড় যেতে পারে দমনের দিকে।

কেরল, গোয়া, লাক্ষাদ্বীপও আক্রান্ত হতে পারে। ইতোমধ্যেই এই প্রবল ঘূর্ণিঝড় থেকে বাঁচতে মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল ফাঁকা করে দেওয়া ‌‌‌‌হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলার জন্য যাবতীয় সাহাযের আশ্বাস দিয়েছেন। মহারাষ্ট্র সরকার সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি আশঙ্কা, মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় ধস নামবে।

সম্পর্কিত খবর