শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আশঙ্কাজনক অবস্থায় সেই এসআই ঢাকায়, কারাগারে স্ত্রী

ঘুমন্ত অবস্থায় রাজশাহী মহানগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইফতে খায়ের আলমের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী। বর্তমানে এই পুলিশ কর্মকর্তা রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে, বৃহস্পতিবার রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় আসামি হয়েছেন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী রুপসী দেওয়ান। শ্বশুর আতিকুর রহমানের দায়ের করা মামলায় শুক্রবার সকালে তাকে জেলহাজতে পাঠায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে এই মামলা দায়ের হয়। রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, স্ত্রী রুপসী দেওয়ানের অভিযোগ, ইফতেখার আল-আমিন একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় যুক্ত। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। রুপসী দেওয়ান জানান, স্বামীর পরকীয়ায় ক্ষুদ্ধ হয়ে তিনি পুরুষাঙ্গ কেটেছেন। পুলিশ তাকে আটক করার পর বাসার ময়লার ঝুড়ি থেকে খণ্ডিত পুরষাঙ্গ বের করে দেন এবং ঘটনার স্বীকার করেন।

সম্পর্কিত খবর