আর্জেন্টিনায় ভুট্টার ফলন বিপর্যয়ের আশঙ্কা
আর্জেন্টিনায় গম আবাদের সময় পর্যাপ্ত বৃষ্টিপাত থাকলেও বৈরী আবহাওয়ার মুখে পড়েছে ভুট্টা আবাদ। শুষ্ক আবহাওয়ার কারণে ভুট্টার ফলনে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা। খবর ওয়ার্ল্ডগ্রেইন ডটকম।
২০২১-২২ মৌসুমে আর্জেন্টিনায় ৫ কোটি ৭০ লাখ টন ভুট্টা উৎপাদনের পূর্বাভাস দিয়েছে বিশ্লেষক প্রতিষ্ঠানগুলো। কিন্তু আগামী সপ্তাহগুলোয়ও আবহাওয়ায় এমন বৈরী ভাব অব্যাহত থাকলে পূর্বাভাস কমিয়ে আনা হতে পারে।
বুয়েন্স আয়ার্স গ্রেইন্স এক্সচেঞ্জ জানায়, আর্জেন্টিনা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ভুট্টা রফতানিকারক। দেশটির কৃষকরা এখন পর্যন্ত ৭০ শতাংশ ভুট্টার আবাদ সম্পন্ন করেছেন।


