down of head

আরও ৫ কারখানা লিড সনদ পেল

পরিবেশবান্ধব সবুজ কারখানা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে দেশের আরও ৫ পোশাক কারখানা। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ সনদ দিয়ে থাকে। এ নিয়ে দেশে লিড সনদের কারখানার সংখ্যা দাঁড়াল ২৬৮টিতে।

নতুন করে লিড সনদ পাওয়া কারখানার একটি হচ্ছে সাভারের পাকিজা নিট কম্পোজিট। লিডের ১১০ স্কোরের মধ্যে এই কারখানাটি ৮৭ পেয়ে লিডের মধ্যে প্লাটিনাম সনদ পেয়েছে। একই স্কোর পেয়ে লিডের প্লাটিনাম সনদ পেয়েছে ঢাকার ফ্যাশন পালস। ঢাকার জাভা প্রাইভেট লিমিটেডও একই স্কোর এবং সনদ পেয়েছে। বাকি কারখানা দুটি গোল্ড সনদ পেয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ভিজ্যুয়াল নিটওয়্যারস পেয়েছে ৭৬। এ ছাড়া লিড সনদ পাওয়া তালিসম্যান পারফরম্যান্স কারখানার স্কোর হচ্ছে ৬২।

ইউএসজিবিসির নিয়ম অনুযায়ী, মোট ১১০ স্কোরের মধ্যে কোনো কারখানা ৮০ এর বেশি পেলে লিড প্লাটিনাম, ৬০-৭৯ পেলে লিড গোল্ড, ৫০-৫৯ পেলে লিড সিলভার এবং ৪০-৪৯ স্কোর পেলে সাধারণ লিড সার্টিফায়েড সনদ দেওয়া হয়।

লিড সনদ পাওয়া দেশের ২৬৮টি কারখানার মধ্যে ১১৪টিই প্লাটিনাম ক্যাটেগরির। ১৩৫টি গোল্ড, ১০টি সিলভার ও ৪টি সাধারণ লিড সনদ ক্যাটেগরির কারখানা। বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ পরিবেশবান্ধব কারখানার ৬৮টি বাংলাদেশে অবস্থিত।

 

এন এস

সম্পর্কিত খবর