শিরোনাম
down of head

আরএকে সিরামিকস বিক্রি বাড়লেও মুনাফা কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় সমন্বিত বিক্রি বেড়েছে ১৬ শতাংশের বেশি। তবে আলোচ্য সময়ে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা কমেছে ১ দশমিক ১৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির উৎপাদন ব্যয় এবং কর ও অন্যান্য খরচ বাড়ার কোম্পানিটির নিট মুনফা কমেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে বহুজাতিক কোম্পানিটির সমন্বিত বিক্রি হয়েছে ৩৮০ কোটি ৩০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ বিক্রি ছিল ৩২৬ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত বিক্রি বেড়েছে ১৬ দশমিক ৩৫ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা ১ শতাংশ কমে ৪৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সম্পর্কিত খবর