জয়েন্ট ভেঞ্চারে বিনিয়োগ বাড়াবে ট্রাস্ট ব্যাংক
জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডে (টিএডিএল) আরো ২ কোটি ৩ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। মালয়েশিয়ার আজিয়াটা সার্ভিসেস এসডিএন বিএইচডি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত টিএডিএলের ৫১ শতাংশ মালিকানায় রয়েছে ট্রাস্ট ব্যাংক। আর মালয়েশিয়ার কোম্পানিটির অধীনে রয়েছে ৪৯ শতাংশ মালিকানা।



