বেস্ট ব্যাংক ফর ডাইভারসিটি অ্যাওয়ার্ড পেল এমটিবি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি এশিয়ামানি কর্তৃক প্রদত্ত ‘বেস্ট ব্যাংক ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন ইন বাংলাদেশ ২০২২’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ব্যাংকের মধ্যে ও বাইরে বয়স, লিঙ্গ, অক্ষমতা, জাতি, গোত্র এবং সামাজিক শ্রেণী নির্বিশেষে সব ক্ষেত্রে বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি বিষয়ক পদক্ষেপগুলো গ্রহণ ও বাস্তবায়ন এ স্বীকৃতি অর্জনে সহায়তা করেছে।
এমটিবি গ্রাহক ও কর্মীদের জন্য সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগামী। স্টেকহোল্ডারদের জন্য সমতা বৃদ্ধি এবং একটি অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি ও সুযোগ বিকাশের প্রয়াসে এমটিবি নতুন এবং উদ্ভাবনী ব্যাংকিং সমাধান, নীতি ও অনুশীলনের দিকে ঝুঁকছে।
এ প্রসঙ্গে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, অন্তর্ভুক্তিমূলক একটি সংস্কৃতি ও দলগত মনোভাব প্রতিষ্ঠার প্রয়াসে এমটিবি একটি কর্মীবাহিনী লালন-পালন করছে, যা বিভিন্ন ধরনের কর্মী, দৃষ্টিভঙ্গি ও মতামতের সমন্বয়ে গঠিত এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে সংঘবদ্ধ। সত্যিকারের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি অর্জনের জন্য ব্যাংকটি ধারাবাহিক উদ্যোগগুলো বাস্তবায়ন করে চলেছে। এমটিবির অপরাজিতা প্লাটফর্ম নারী কর্মীদের অগ্রগতির জন্য নিবেদিত। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে যেকোনো প্রতিষ্ঠানের জন্য লিঙ্গ ভারসাম্য বজায় রাখা কঠিন একটি কাজ।



