শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আয় বেড়েছে খাদ্য খাতের ৬ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্তখাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি কোম্পানির মধ্যে এই পর্যন্ত ১৮টি কোম্পানির তৃতীয় প্রান্তিক এবং ১টি কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬ কোম্পানির। একই সময়ে আয় কমেছে ৬ কোম্পানির এবং লোকসানে রয়েছে ৬ কোম্পানি। এছাড়া, প্রথম প্রান্তিকে আয় কমেছে ইউনিলিভার কনজুমার কেয়ারের।

আয় বৃদ্ধির কোম্পানিগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফু ওয়াং ফুড, বিচ হ্যাচারি, ফাইন ফুডস, বিডি থাই ফুড এবং লাভেলো আইস্ক্রিম।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৪ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১ টাকা ৮ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৮৮ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৭ টাকা ৩০ পয়সা।

ফু ওয়াং ফুড

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০৩ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ৩৭ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৭ পয়সা।

বিচ হ্যাচারি

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩২ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২৮ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৯২ পয়সা।

ফাইন ফুডস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ পয়সা।

বিডি থাই ফুড

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৬ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৪৮ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৫৮ পয়সা আয় হয়েছিল।

লাভেলো আইস্ক্রিম

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪১ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছে ৭৩ শতাংশ।

অন্যদিকে চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২৩ – মার্চ’২৪) কোম্পানিটির কাম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা। যা আগের বছর একইসময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছে ১২ শতাংশ।

এন এস

সম্পর্কিত খবর