শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আমি এমন পৃথিবীর সঙ্গে পরিচিত নই যেখানে তোমার ভালোবাসা নেই: আলিয়া

বলিউড সেনসেশন আলিয়া ভাটের বিয়ে নিয়ে হইচই চলছে। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে ডিসেম্বরেই গাটছাড়া বাঁধতে চলেছেন এ নায়িকা। বিয়ে নিয়ে হইচইয়ের মধ্যে আলিয়ার একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

যেখানে তিনি লিখেছেন— আমি এমন পৃথিবী কিংবা জীবনের সঙ্গে পরিচিত নই, যেখানে তোমার ভালোবাসা নেই। অনেকে ধারণা করেছিলেন— প্রেমিক রণবীরকে নিয়ে এমনটি লিখেছেন বলিউড নায়িকা। কিন্তু পুরো টুইটপড়ার পর সেই ভুল ভাঙে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আলিয়া ভাটের বোন শাহীন ভাটের জন্মদিন আজ। এই দিনে বোনের সঙ্গে একটি সাদাকালো ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া। তাকে নিয়ে একটি হৃদয়স্পর্শী নোট লেখেন আলিয়া।

তিনি লিখেছেন— শুভ জন্মদিন প্রিয়। আমার সুখের ঠিকানা। আর নিরাপদ আবাস। আমার মা, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সবার থেকে বেশি প্রিয় তুমি। আমার জীবনের তোমার উপস্থিতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করার মতো কোনো শব্দ নেই ডিকশনারিতে। তোমায় ছাড়া কোনো পৃথিবী কিংবা জীবনের সঙ্গে আমি পরিচিত নই!! সব ভালোবাসা ও আনন্দ তোমায় ঘিরে আবর্তিত হোক। আমি তোমাকে অনেক ভালোবাসি।

পোস্টের প্রতিক্রিয়াও জানিয়েছেন শাহীন ভাট। তিনি পোস্টের নিচে লিখেছেন— ‘ওয়াও’।

সম্পর্কিত খবর