শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আমার সম্পদের ওপর চাচার লোভ আছে: এরিক এরশাদ

 

বাসা থেকে বের হতে ভয় পাচ্ছেন  প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ।

অভিযোগ করে তিনি বলেন, ‘আমার সম্পদের ওপর চাচার (জিএম কাদের) লোভ আছে। আমরা ভয়ে বাসার বাইরে যেতে পারছি না। বাসা থেকে বের হলে আর প্রবেশ করতে পারবো কিনা এমন ভয় পাচ্ছি।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বারিধারা প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরিক এসব কথা বলেন।

এসময় এরিক জানান, নিজের প্রয়োজনেই তিনি মা বিদিশাকে বাসায় ডেকে এনেছেন। তিনি বলেন, ‘আমিই মাকে ফোন করে খাবার রান্না করে বারিধারার প্রেসিডেন্ট পার্কে আসতে বলেছিলাম। তিনি নিজের ইচ্ছায় আসেননি।’

তিনি সাংবাদিকদের বলেন, আমি মাকে ফোন করে বলেছি যে, আমার অসুবিধা হচ্ছে, ঠিক মতো খাওয়া-দাওয়া পাচ্ছি না। এ জন্য মা একটু রান্না করে এনেছেন। আমি তাকে এখানে থাকতে বলেছি। মৃত্যুর আগে বাবা আমাকে বলে গেছেন, কোনোভাবে তোমার মাকে কষ্ট দিও না। মায়ের পায়ের নিচে বেহেশত। রাজনৈতিক কারণে আমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আর নতুন করে কোনও কষ্ট দিও না।

এরিক বলেন, ‘আমার চাচা জিএম কাদের বলেছেন- বল প্রয়োগ করে মা (বিদিশা) এখানে এসেছেন। এটা ভিত্তিহীন।’

তিনি আরও বলেন, ‘মা নাকি অস্ত্র নিয়ে বাসায় এসেছেন, এটা সত্য কথা না।’ অস্ত্র নিয়ে আসলে পুলিশের লোকেরা তাকে প্রবেশ করতে অনুমতি দিতো না বলে জানান তিনি।

সম্পর্কিত খবর