শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আইভীকে হুংকার হেফাজত নেতার
আমাদের মান-ইজ্জতে হামলা হয়েছে, সাবধান হয়ে যাও

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, মেয়র আইভী আমাদের নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করো না। আমাদের মান ইজ্জতে হামলা হয়েছে, আমরাও মামলা করব। সাবধান হয়ে যাও।

হেফাজতে ইসলামের স্থানীয় এক নেতার বিরুদ্ধে চুরির মামলা করায় শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি মসজিদে নামাজ চলাকালে রাসেল পার্কের ভেতরে একটি অনুষ্ঠানে বিকট শব্দে গান বাজনা হচ্ছিল। নামাজ শেষে মুসল্লিরা গিয়ে সেখানে ভাঙচুর করলে পুলিশ সেখানে যায়। পরদিন বিষয়টি সমাধান হয়ে যায়। সেই ঘটনায় এখন সিটি করপোরেশন মামলা করেছে। এতে হেফাজত নেতা ফেরদৌসুর রহমানকে আসামি করা হয়েছে, অথচ তিনি তখন নারায়ণগঞ্জে ছিলেন না। সুনামগঞ্জে একটা মাহফিলে ছিলেন।

তিনি আরও বলেন, তিনবারের মেয়র হয়ে আইভী তুমি অহংকারী হয়ে গেছো। ডিআইটি মসজিদ তোমার কীসের মাথাব্যথা। এ মসজিদ ভাঙার চেষ্টা হয়েছিল। আমরা প্রতিবাদ করেছিলাম। সে মামলায় আমাকে আসামি করা হয়েছিল। এখানে হাজার হাজার মুসল্লি আসে, এটা আইভীর মাথাব্যথা।

তিনি আরও বলেন, এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকে। তুমি সবার মেয়র। তুমি তোমার আকিদা নিয়ে থাকো, আমরা আমাদের আকিদা নিয়ে থাকি। আমাদের মান-ইজ্জতে হামলা হয়েছে, আমরাও মামলা করব।

মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আমি এই মামলা নিয়ে ভয় পাই না। রাজনীতিতে মেয়র আইভীর জনপ্রিয়তা শূন্যের কোটায় চলে গেছে। কয়েকজন ঠিকাদার ছাড়া তার আশপাশে কেউ ঘোরে না। এ জন্য তার মাথা খারাপ হয়ে গেছে। কিছুদিন এরে গালি দেয়, কিছুদিন ওরে গালি দেয়, তিনি আসলে আলোচনায় থাকতে চান।

এর আগে, গত ১০ ফেরুয়ারি পার্ক ল্যান্ড রেস্তোরাঁর সামনে এসএসসি-৯৫ ব্যাচ একটি অনুষ্ঠানের আয়োজন করে। রাত সাড়ে আটটার দিকে সেখানে একদল হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার প্রায় দুই মাস পর গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় হেফাজতের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ফেরদৌসুর রহমানকে প্রধান আসামিসহ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। মামলার আসামিদের বিরুদ্ধে অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পরিচালনাকারীকে মারধরসহ ১০ লাখ টাকার মালপত্র ক্ষতি ও ৩ লাখ টাকার জিনিস চুরির অভিযোগ আনা হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর