শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আবারও বাজারে ছাড়া হচ্ছে শেখ মুজিবের ছবিযুক্ত টাকা

শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকার নোট জব্দ করে নতুন নোট আনে ইউনুস সরকার। এতে সরকারের বিপুল অর্থ অপচয় হবে এমন সমালোচনা থাকলেও পুরোনো নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকে অন্তর্বর্তী সরকার। তবে এখন সেই সিলগালা নোট বাজারে ছাড়া হচ্ছে।

এ বিষয়ে ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনেই পুরানো নকশার নোট বিনিময় করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে যেহেতু এসব নোট নিষিদ্ধ করা হয়নি তাই বিতরণে বাধা নেই।

জুলাই অভ্যুথানের মুখে আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্যগুলো ভেঙ্গে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে ইউনুস সরকার ক্ষমতায় এসে শেখ মুজিবের ছবিযুক্ত নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয়। ফলে নতুন নকশার নোটের প্রচলন হয়। তবে সিলগালা অবস্থায় নোট বাজারে ছাড়া হচ্ছে।

এ বিষয়ে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের ঈদুল আযহার সময়ে পুরোনো ছাপের নোট গুলা বিতরণ বন্ধ। তারপরই বাংলাদেশ ব্যাংক থেকে সেটা উদ্ধার করা হয়েছিলো। তারপরই ওটা যথারিতিভাবে আমরা চলমান রাখি। যেভাবে বিতরণ করা যায় সেই সময় থেকেই করছি।

চাহিদার চেয়ে নতুন নকশার নোটের সরবরাহ কম থাকায় আগের ছাপানো নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ৯ প্রকার নোট ছাপাতে গিয়ে চাহিদার সঙ্গে আমরা গতি রাখতে পারছিলাম না। যেহেতু নিষিদ্ধ করা হয় নাই, মার্কেটের চাহিদা আছে। চাহিদারও অনুপাতের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। যার জন্যে ঘাটটি দেখা যাচ্ছে। অথচ আমাদের কাছে কিছু লোক আগের ডিজাইনের প্রিন্ট করা আছে সেগুলি পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে।

এদিকে ঈদে নতুন নোট বিনিময় হবে না কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণা দেওয়ার পরেও ঠিকই খোলাবাজারে বেশি দামে মিলছে শেখ মুজিবের ছবিযুক্ত নোট। এমনকি নতুন নকশার নোট ছাপানোর প্রক্রিয়ার ধীর গতি নিয়েও উঠেছে প্রশ্ন।

বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা। ফাইল ছবি

সম্পর্কিত খবর