down of head

আন্তর্জাতিক বাজারে চিনির ঘাটতি কমার পূর্বাভাস

আন্তর্জাতিক বাজারে চিনির ঘাটতি কমার পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন (আইএসও)। দেশে দেশে চিনির ব্যবহার কমতে শুরু করায় ঘাটতি কমার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানায় সংস্থাটি।

আইএসও সম্প্রতি এক পূর্বাভাস জানায়, ২০২১-২২ মৌসুমে আন্তর্জাতিক বাজারে চিনির ঘাটতি ২৫ লাখ ৫০ হাজার টনে নামবে। এর আগের পূর্বাভাসে একই সময়ের জন্য ৩৮ লাখ ৫০ হাজার টন ঘাটতির কথা জানিয়েছিল আইএসও।

প্রান্তিকভিত্তিক বাজার প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০২১-২২ মৌসুমে বিশ্বজুড়ে ১৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার টন চিনি ব্যবহার হবে। এটি আগস্টে দেয়া পূর্বাভাসের তুলনায় ১৪ লাখ ৪০ হাজার টন কম।

কারণ হিসেবে আইএসও বলছে, ভ্রমণের পরিমাণ কমে যাওয়া, স্থানীয় বাজারে প্রতিবন্ধকতা, ব্যবহারের ধরনে পরিবর্তনসহ বিভিন্ন বিষয় বৈশ্বিক চিনির ব্যবহার কমে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা রাখছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে চিনির বৈশ্বিক উৎপাদন আগের পূর্বাভাসের তুলনায় ১ লাখ ৮৫ হাজার টন কমে ১৭ কোটি ৭ লাখ ৭০ হাজার টনে নামতে পারে। মৌসুম থেকে ভোগ্যপণ্যটির মজুদ কমে ৯ কোটি ৩২ লাখ ৫০ হাজার টনে দাঁড়াবে। গত মৌসুমে মজুদের পরিমাণ ছিল ৯ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টন।

সম্পর্কিত খবর