শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আদমজী ইপিজেডে কারখানা স্থাপন করছে দ. কোরিয়ার কিডো

উচ্চমানের পোশাক ও স্পোর্টসওয়্যার তৈরিতে আদমজী ইপিজেডে কারখানা স্থাপন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার কিডো ঢাকা কোম্পানি লিমিটেড। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) জানিয়েছে কারখানাটি স্থাপনে বিনিয়োগ হবে ৩ কোটি ১১ লাখ ৭০ হাজার ডলার।

বেপজা জানিয়েছে, শতভাগ বিদেশী মালিকানাধীন কিডো ঢাকা বছরে ২০ লাখ পিস ক্লথ জ্যাকেট, মোটরসাইকেল সেফটি জ্যাকেট, চামড়া ও ফাইবার জ্যাকেট, ওয়ার্ক জ্যাকেট, স্পোর্টস জ্যাকেট, ফ্লিস জ্যাকেট, বেবি ওয়ার্মার (জ্যাকেট), সফট শেল (জ্যাকেট), সোয়েট শার্ট, ভেস্ট, ওয়ার্ক ওয়্যার, কভারেল, হাসপাতাল গাউন, প্রটেকটিভ ক্লথ, পিপিই ইত্যাদি তৈরি করবে। কারখানাটিতে ৬ হাজার ৪০ জন বাংলাদেশী শ্রমিকের চাকরি হবে। পর্যায়ক্রমে এ কোম্পানি আরো বাংলাদেশী নাগরিকের চাকরির সুযোগ সৃষ্টি করবে।

বেপজার তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়ার একটি খ্যাতনামা স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিডোর পাঁচটি কারখানা আছে ভিয়েতনাম, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায়। প্রতিষ্ঠানটির বাংলাদেশে আরো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। সুবিধাজনক ইপিজেডে জমির স্বল্পতার কারণে তারা ইপিজেডের বন্ধ শিল্প-কারখানা ইজারা গ্রহণের মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছে। এ লক্ষ্যে গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজা ও মেসার্স কিডো ঢাকা কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কিডো ঢাকা কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত পরিচালক আন ইয়াং ডাই (জোসেফ) এ চুক্তিতে সই করেন। বেপজার নতুন যোগদানকারী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং সদ্য বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর