শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আত্মহত্যার আগে চিরকুটে যা লিখে গেলেন প্রাপ্তি

মাদারীপুরের ডাসার উপজেলায় নিজ ঘর থেকে প্রাপ্তি (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর আগে চিরকুট লিখে ওই মেয়েটি। সেখানে সে মৃত্যুর কারণও জানিয়ে গেছে।

ওই চিরকুটে লেখা রয়েছে— ‘শ্বশুরবাড়ির লোকজন কেউ তাকে ভালোবাসত না, শুধু পড়াশোনা করতে চাই বলে শ্বশুরবাড়ির লোকজন মানসিকভাবে যন্ত্রণা দিত। তাই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিই।’

মঙ্গলবার সন্ধ্যায় ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতগ্রামে নিজ ঘরে ওই কিশোরী আত্মহত্যা করে। পরে রাতে থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় ওই চিরকুটটি উদ্ধার করে পুলিশ।

নিহত প্রাপ্তি একই গ্রামের গানেন্দ্র ঢালীর মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, প্রাপ্তি ঢালী তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহত কিশোরীর হাত থেকে একটি চিরকুট উদ্ধার করে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিষয় নিয়েই তিনি আত্মহত্যা করেছেন।

সম্পর্কিত খবর