শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আড়াই লাখ টাকার কৃষি ঋণে লাগবে না সিআইবি চার্জ

কৃষি ও পল্লিঋণে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো ধরনের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) চার্জ না নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক।

অর্থাৎ ব্যাংকগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় (যেখানে এনজিও বা এমএফআই যুক্ত নয়) কৃষি ও পল্লিঋণ প্রদানের সময় গ্রাহকের কাছ থেকে সিআইবি রিপোর্টের ফি নেওয়া যাবে না।

 (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, আগে ব্যাংকগুলোকে এই চার্জ মওকুফের সুযোগ দিলেও অনেক প্রতিষ্ঠান তা ঠিকমতো অনুসরণ করেনি। আবার কৃষিঋণ ঘোষণার পরে ব্যাংকগুলো এ ক্ষেত্রে একটা যৎসামান্য চার্জ আদায় করার জন্য চিঠি দিয়েছিল।

তাদের আবেদন না করে আগের সিদ্ধান্ত বহাল রেখে নতুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সুতরাং, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী কৃষি ও পল্লিঋণে শুধু নির্ধারিত সুদ ছাড়া আর কোনো ধরনের চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নেওয়া যাবে না। মূলত বাংলাদেশ ব্যাংক কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতেই এ সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট ২০২৫-২৬ অর্থবছরের জন্য কৃষি ও পল্লি খাতে ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

সেখানে নিজস্ব নেটওয়ার্কে বিতরণ করা যেকোনো ঋণের জন্য সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। তবে ২ লাখ ৫০ হাজার টাকার নিচে কৃষিঋণ আবেদন বা নবায়নের ক্ষেত্রে সিআইবি রিপোর্টের সার্ভিস চার্জ মওকুফ করার বিধান রাখা হয়।

সম্পর্কিত খবর