আজ বিজিএমইএর নির্বাচন
ভোটার তালিকা নিয়ে এক পক্ষের অস্বস্তির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচন। আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ প্রার্থী আর ভোটারদের। স্মার্ট বিজিএমইএ প্রতিষ্ঠা করে চ্যালেঞ্জ মোকাবেলার আশ্বাস উভয় পক্ষের।
নানা চ্যালেঞ্জের মুখে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। একদিকে বিশ্ববাজারে কমছে চাহিদা আর পণ্যের দাম, অন্যদিকে শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়নসহ উৎপাদন খরচ বৃদ্ধির চ্যালেঞ্জ। এরকম বাস্তবতায় আগামী দুই বছরের জন্য আসছে বিজিএমইএর নতুন নেতৃত্ব। ফোরাম ও সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দই দিচ্ছেন পরিবর্তনের আশ্বাস।
তবে শুরু থেকেই ভোটার তালিকা নিয়ে আপত্তি জানিয়ে আসছে ফোরাম। বিষয়টির গ্রহণযোগ্য সমাধান হয়নি বলেই মনে করছেন তারা। তারপরেও নির্বাচন সুষ্ঠু নিয়েও তাদের শঙ্কা।
ঢাকার ২৯ আর চট্টগ্রামের ৯ সহ মোট ৩৫টি পদে লড়ছেন এসএম মান্নান কচির সম্মিলিত পরিষদ আর ফয়সাল সামাদের নেতৃত্বে থাকা প্যানেল ফোরাম।



