শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আজিজের ‘ফ্ল্যাট-গাড়ি’ উপহার দেয়া নিয়ে মুখ খুললেন মাহি

ঢালিউড নায়িকা মাহিয়া মাহি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই সিনেমা জগতে নাম লেখান। শুরুর দিকে এই নায়িকার ওপর আস্থা রেখেছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক আবদুল আজিজ। বেশ কয়েকটি সিনেমায় মাহি কাজ করার পর একটা সময় তার সঙ্গে আজিজের প্রেমের গুঞ্জনে জাজের সঙ্গে নায়িকার সম্পর্কে ভাঙন ধরে।

সংবাদমাধ্যম অনুযায়ী, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আবদুল আজিজ জানান, সিনেমার জগতে মাহিকে নিয়ে আসার পরে তাকে দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন তিনি। সে যখন জাজের সঙ্গে ছিল তখনই এই উপহার দেওয়া হয়েছিল।

এবার বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মাহি। আজিজের উপহার প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘চারটা ছিল! কেন কমিয়ে বলল!’

এরপর অভিনেত্রী বলেন, আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদেরকে কখনোই খাটো করে কথা বলতে চাই না। পারবও না।

সুতরাং ফ্ল্যাট ও গাড়ি— এগুলো তো অনেক ক্ষুদ্র বিষয়। তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনো কিছু বলব না। আমি জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি, আজীবন রাখব; এটা নিয়ে কোনো কিছু বলব না।

এন এস

সম্পর্কিত খবর