শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতে সাত পর্যায়ের লোকসভা নির্বাচন। অষ্টাদশ লোকসভার সাত দফা ভোটের প্রথম দফায় দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে।

ইতিমধ্যে ১০২টি আসনে শেষ হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। খবর দ্যা হিন্দু ও ইকোনমিক টাইমস।

পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতের প্রায় সব কটি রাজ্যে এই পর্যায়ে ভোট হচ্ছে। প্রথম পর্যায়ে আগামীকাল রাজ্যের উত্তর অঞ্চলের তিন আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচন হবে। লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনের সবকটিতেই ভোটগ্রহণ হবে এই দফায়।

সব আসনের ফল সারা ভারতের সঙ্গে ঘোষণা করা হবে আগামী ৪ জুন।

এছাড়া দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ৩৯ আসনের সব কটিতে ভোট হবে প্রথম দফায়। এরপর রয়েছে বিজেপিশাসিত রাজস্থান, সেখানে ২৫ আসনের অর্ধেক অর্থাৎ ১২টি আসনে আগামীকাল নির্বাচন হবে।

তবে দেড় বছর ধরে মণিপুরে সংঘর্ষ চলার পরও ওই রাজ্যে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি সেখানে ভোটের প্রচারেও যাননি তিনি। নির্বাচন কমিশন মণিপুরে দুই দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার মণিপুরের চূড়াচাঁদপুর এবং চান্দেল জেলার ১৫টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। বাকি ১৩টিতে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল।

আসামের পাঁচ আসন ডিব্রুগড়, জোড়হাট, কাজিরাঙ্গা, লখিমপুর ও সনিৎপুরে ভোট হবে আগামীকাল। ভারতের অন্যান্য প্রান্তের তুলনায় আসামে বিজেপি বেশ শক্ত অবস্থানে রয়েছে।

রাজ্যের ১২ লাখ কেন্দ্রে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনে প্রায় ৯৭ কোটি মানুষ ভোট প্রদান করবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি মূল্যায়ন করতে সমস্ত রাজ্য পরিদর্শন করেছে।

এসএইচ

সম্পর্কিত খবর