শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আকাশচুম্বী দামের প্রভাবে কমছে ভারতের তুলা রফতানি

ভারতে তুলার দাম লাফিয়ে বাড়ছে। অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে চলতি বিপণন মৌসুমে পণ্যটির রফতানি কমে যাওয়ার আশঙ্কা করছেন বাণিজ্যসংশ্লিষ্টরা। তারা জানান, চলতি বছরের অক্টোবরে ভারতে তুলার নতুন বিপণন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের প্রথম দিন থেকেই রফতানিতে শ্লথগতি দেখা দেয়। মৌসুমের (অক্টোবর-নভেম্বর) প্রথম দুই মাসে ভারতের তুলা রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ কমেছে।

কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (সিএআই) প্রাক্কলন অনুযায়ী, অক্টেবর ও নভেম্বরে ভারত সব মিলিয়ে সাত লাখ বেল (প্রতি বেলে ১৭০ কেজি) তুলা রফতানি করেছে। গত মৌসুমের একই সময় রফতানির পরিমাণ ছিল ১২ লাখ বেল।

সিএআইর প্রেসিডেন্ট অতুল গানাত্রা বলেন, চলতি মৌসুমে ৪৮ লাখ বেল তুলা রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে ভারতের। কিন্তু পণ্যটির দামে এমন ঊর্ধ্বমুখিতা অব্যাহত থাকলে আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব না। এক্ষেত্রে আমরা হয়তো ৩৫-৪০ লাখ বেল তুলা রফতানি করতে সক্ষম হব, যা গত মৌসুমের তুলনায় ৫০ শতাংশ কম। ওই সময় ৭৮ লাখ বেল তুলা রফতানি করেছিল ভারত।

বাজার পর্যবেক্ষকরা জানান, ভারতের বাজারে এমনিতেই তুলার দাম ঊর্ধ্বমুখী। তার ওপর চাষীরা দাম আরো বাড়ার আশায় উৎপাদিত তুলা বাজারে সরবরাহ করছেন না। এ কারণে পণ্যটির বাজারদর আকাশচুম্বী হয়ে উঠেছে। বর্তমানে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে আন্তর্জাতিক বাজার আদর্শ প্রতি পাউন্ড তুলা ১০৬ সেন্টে বিক্রি হচ্ছে। কিন্তু সেখানে ভারতীয় তুলা বিক্রি হচ্ছে পাউন্ডপ্রতি ১২০ সেন্টে, যা বিদেশী ক্রেতাদের জন্য পণ্যটিকে ব্যয়বহুল করে তুলেছে।

সম্পর্কিত খবর