শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আইনের ব্যত্যয় ঘটিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে

আইনের ব্যত্যয় ঘটিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সম্পাদক পরিষদ সভাপতি মাহফুজ আনাম।

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘৫০ বছরের বাংলাদেশ, গণমাধ্যমের অর্জন ও আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সম্পাদক পরিষদ এই সভার আয়োজন করে।

সাংবাদিকতার বিকাশের ক্ষেত্রে বিজ্ঞ আদালতের কাছে বিশেষ করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের কাছে মাহফুজ আনাম অনুরোধ রেখে বলেন, ‘আপনারা মেহেরবানি করে একটু দেখুন, কিছু কিছু আইন আছে সেগুলো কীভাবে প্রয়োগ হচ্ছে।’

তিনি বলেন, ‘আইনে স্পষ্ট আছে যে একটি ঘটনা কেন্দ্র করে কেবল একটি মামলাই হতে পারে। একমাত্র সংশ্লিষ্ট ব্যক্তি মামলাটি করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে, একই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক মামলা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তির বাইরে অনেকেই মামলা করেছেন।’

‘এটা কী আইন অমান্য হলো না! সাধারণ নাগরিক ও সাংবাদিকদের রক্ষা করার দায়িত্ব কী আপনাদের নয়। যেখানে আইনে ব্যত্যয় ঘটিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে।’

তিনি বলেন, দুটি বিষয়কে রক্ষার করে সংবিধানে আইন করা হয়েছে। একটি হলো জুডিশিয়াল অপরটি গণমাধ্যম। সমাজ তার বিকাশ, বিবর্তন, উন্নয়নসহ সমস্ত অভিজ্ঞতা থেকে বুঝেছে স্বাধীন সাংবাদিকতা তাদের প্রয়োজন। আমার পেশা নৈতিকতার, সমাজ সেবার, আমার পেশা পাবলিক ইন্টারেস্ট সমন্বয় রাখার।

সভায় প্রেস কাউন্সিলের অবস্থা খুবই নিমজ্জিত রয়েছে বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি সংবাদমাধ্যম এবং কর্মীদের অধিকার আদায়ে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। একসঙ্গে গণমাধ্যমের সমস্যা ও চ্যালেঞ্জ হিসেবে ভেতর ও বাইরের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, সাংবাদিকদের বিভাজন ও দলীয় রাজনৈতিক প্রীতি থেকে বেরিয়ে আসাসহ নানা চ্যালেঞ্জ রয়েছে। প্রেস কাউন্সিলকে শক্তিশালী করে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন সবার এর প্রতি আস্থা তৈরি হয়। হলুদ রঙ যেন সাংবাদিকতার পেশাকে না ধরে সেদিকেও খেয়াল রাখতে হবে।

পরিষদের অন্যতম সদস্য নুরুল কবীর বলেন, স্বাধীন ৫০ বছরে দেশের সাংবাদিকতাকে লড়াই করে চলতে হয়েছে। ৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত আমাদের সংবাদমাধ্যমে তুলনামূলক একটু ভালো সময় গেছে।

পরিষদের অন্যতম সিনিয়র সদস্য শ্যামল দত্ত বলেন, প্রেস কাউন্সিলকে কোনো না কোনোভাবে শক্তিশালী করতে হবে। সভায় পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অন্যতম সদস্য মুস্তাফিজ শফিসহ অনেকেই বক্তব্য রাখেন

 

 

সম্পর্কিত খবর