আইডিআরএ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানালো ইসলামী ইন্স্যুরেন্স
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নবনিযুক্ত সদস্য মোঃ ফজলুল হক (প্রশাসন), তানজিনা ইসলাম (আইন), আপেল মাহমুদ (লাইফ) ও মোহাম্মদ আবু বকর সিদ্দিক কে (নন-লাইফ) ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।
প্রতিষ্ঠানটির সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: আব্দুল খালেক মিয়া নব নির্বাচিত সদস্যদের হাতে ফুলের তোড়া তুলে দেন।
এসময় বীমা খাতের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। একইসঙ্গে নন লাইফ বীমা কোম্পানির বিভিন্ন দিক তুলে ধরে- সমাধানের আহ্বান জানান অভিজ্ঞ বীমা ব্যক্তিত্ব মো: আব্দুল খালেক মিয়া।



