শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন ৬ শতাংশ কমেছে

জানুয়ারিতে অপরিশোধিত বৈশ্বিক ইস্পাত উৎপাদন ৬ দশমিক ১ শতাংশ কমেছে। মূলত বিশ্বের শীর্ষ উৎপাদক চীনে দুর্বল চাহিদা ও ইউরোপের বাজারে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণেই উৎপাদনে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।

সম্প্রতি অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন। ৬৪টি শীর্ষ উৎপাদক দেশের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়। বৈশ্বিক উৎপাদনের ৮৫ শতাংশই আসে এসব দেশ থেকে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত মাসে অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন দাঁড়িয়েছে ১৫ কোটি ৫০ লাখ টনে। উৎপাদন কমে যাওয়ার পেছনে প্রধান জ্বালানি জুগিয়েছে চীন। জানুয়ারিতে দেশটির ইস্পাত উৎপাদন ১১ দশমিক ২ শতাংশ কমেছে।

বিশ্লেষকরা বলছেন, চীনের প্রপার্টি খাতে নানামুখী জটিলতার কারণে দেশটিতে ইস্পাতের চাহিদা অন্য যেকোনো সময়ের তুলনায় কমেছে। পাশাপাশি কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য অর্জনে দেশটির সরকার ইস্পাত উৎপাদন নিরুৎসাহিত করছে। শীতকালীন অলিম্পিক উপলক্ষে বাতাসে দূষণের হার কমানোর জন্যও উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

ক্যাপিটাল ইকোনমিকসের পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ লুক নিকেলস বলেন, আমরা মনে করছি চলতি বছর অবকাঠামো নির্মাণ খাতে অপরিশোধিত ইস্পাতের চাহিদা দুর্বল থাকবে। সেক্ষেত্রে বলা যায়, এ বছর চীনের অপরিশোধিত ইস্পাত উৎপাদন ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। জানুয়ারিতে দেশটি ৮ কোটি ১৭ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে।

জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নে শিল্প ধাতুটির উৎপাদন ৬ দশমিক ৮ শতাংশ কমেছে। তুরস্কে কমেছে ৭ দশমিক ৮ শতাংশ। বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সিটির বিশ্লেষক এপ্রেম রাভি বলেন, বিদ্যুতের অতিরিক্ত দামের কারণে ইউরোপে ইস্পাত উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অঞ্চলের অনেক বিগলন প্রতিষ্ঠান ব্যয় সামলাতে না পেরে উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংকট তৈরি হওয়ায় ইউরোপে ইস্পাতের দাম এক বছরের ব্যবধানে নতুন উচ্চতায় পৌঁছেছে।

শিল্প গ্রুপ ইউরোফার জানায়, চলতি বছর ইউরোপে অপরিশোধিত ইস্পাতের চাহিদা লক্ষণীয় মাত্রায় কমে যেতে পারে। চাহিদা কমার পেছনে ভূমিকা রাখছে সরবরাহ চেইনে সংকট, জ্বালানির ঊর্ধ্বমুখী দামের কারণে শিল্প-কারখানার কার্যক্রম হ্রাস পাওয়া; বিশেষ করে অটোমোবাইল শিল্প জ্বালানি ও চিপ সংকটের সবচেয়ে বড় বলি হয়েছে।

চীন ও ইউরোপে কমলেও বিশ্বের দ্বিতীয় শীর্ষ উৎপাদক দেশ ভারতে প্রবৃদ্ধি দেখা গেছে। জানুয়ারিতে দেশটি ১ কোটি ৮ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। আগের মাসের তুলনায় উৎপাদন ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তৃতীয় শীর্ষ দেশ জাপানে ৭৮ লাখ টন উৎপাদন হয়েছে। দেশটির উৎপাদন ২ দশমিক ১ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের উৎপাদন ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। দেশটি জানুয়ারিতে ৭৩ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। এছাড়া রাশিয়ার উৎপাদন ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। দেশটি উৎপাদন করেছে ৬৬ লাখ টন।

অঞ্চলভিত্তিক উৎপাদনে বরাবরের মতোই এগিয়ে ছিল এশিয়া ও ওশেনিয়া। তবে জানুয়ারিতে এ অঞ্চলে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৮ দশমিক ২ শতাংশ কমেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ১৭ লাখ টনে।

সম্পর্কিত খবর