শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘অতিরিক্ত মদপানে’ রুহির মৃত্যু

রাজধানীর ধানমণ্ডি ১৫ নম্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন রোকসানা আক্তার রুহি (১৯)। বিউটি পার্লার ও বিভিন্ন সময় বার-ক্লাবে কাজ করতেন তিনি। সোমবার ঢাকা মেডিকেলে অচেতন অবস্থায় নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাবেক ও বর্তমান প্রেমিকসহ তিন জনকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে।

গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুহির বর্তমান প্রেমিক রিফাত বলেন, রুহি টাঙ্গাইল জেলার মধুপুর থানার রবিউল ইসলামের মেয়ে। বর্তমানে তিনি ধানমণ্ডি ১৫ নম্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সে বিউটি পার্লার ও বিভিন্ন সময় বার-ক্লাবে কাজ করতো। আমার সঙ্গে চার মাস ধরে রুহির প্রেমের সম্পর্ক চলছে। এর আগে শাওন নামে একজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

তিনি বলেন, রবিবার ফোন দিয়ে দেখা করতে বলে রুহি। সারাদিন ঘোরাঘুরি শেষে রাত ১১টার দিকে আমার বন্ধু আরমানের হাজারীবাগের কালিনগর এলাকার ৩৩ নম্বর বাসায় যাই আমরা দুজন। এরপর অসুস্থ হয়ে পড়ে রুহি। সোমবার সকালে অচেতন হয়ে পড়লে তাকে আমি ও আমার বন্ধু আরমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে তার সাবেক প্রেমিক শাওনও আসে হাসপাতালে।

মধুপুরে থাকা তার নানি হামিদা ও খালা জ্যোৎস্না বলেন, রুহির অনেক আগেই বিবাহ হয়েছে। তার স্বামী শাহীন দেশের বাইরে থাকেন। স্বামীর সঙ্গে সম্পর্কটা তেমন ভালো ছিল না। আর রুহি ঢাকায় তার ননদ সামিয়ার সঙ্গে থাকতেন।

এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি মদ্যপানের কারণে রুহির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই প্রেমিক ও বাসা মালিকসহ তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সম্পর্কিত খবর