শিরোনাম
icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর
down of head

১৬তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ১৮৫৫০ জন

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ৫৫০ জন। রবিবার (১৭ অক্টোবর) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ ফল প্রকাশ করে। উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকেও ফল জানতে পারবেন।

উত্তীর্ণদের মধ্যে স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন রয়েছেন।

গত ২১ সেপ্টেম্বর ১৬তম নিবন্ধনের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হয়। গত বছরের ১১ নভেম্বর এই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ২২ হাজার ৩৯৮ প্রার্থী।

সম্পর্কিত খবর