শিরোনাম
icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম
down of head

সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা

সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইনসিওরেন্স অব বাংলাদেশ-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর কাউন্সিলের চেয়ারম্যান মুহতারাম অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বঙ্গভবন জামে মসজিদের খতীব ও আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মুফতি মাওলানা মোঃ সাইফুল কবির; কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আ. ন. ম. রফীকুর রহমান মাদানী; বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম ও এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা মোঃ মিজানুর রহমান; গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী; ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী; সোনালী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর শরীয়াহ কাউন্সিলের সদস্য সাইয়্যেদ জারীর জাফরী মাদানী; তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং কাউন্সিলের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আবুল কালাম আজাদ; ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন; প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ সামছুল আলম; এবং এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর জনাব মোঃ শাহ জামাল হাওলাদারসহ অন্যান্য সদস্য কোম্পানির প্রতিনিধিগণ।

সভায় সর্বসম্মতিক্রমে কাউন্সিলের বিগত সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ২০২৫ সালের অডিট রিপোর্ট ও বার্ষিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ২০২৭ সালের বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।

সম্পর্কিত খবর