লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং মিলস
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৭ কোটি ৪৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ১৪ কোটি ২০ লাখ ৮১ হাজার টাকার।
১৪ কোটি ১৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী আঁশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, নাহি অ্যালুমিনিয়াম, ফাইন ফুডস এবং এনভয় টেক্সটাইলস।



