শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সালমানের সহায়তা নিচ্ছেন শাহরুখ

শাহরুখপুত্র আরিয়ান খান। একের পর এক জামিন আবেদন বাতিল হচ্ছে। ছেলের এহেন পরিস্থিতিতে ভেঙে পড়েছেন বাবা শাহরুখ খান। তিনি আপাতত সব কাজই বন্ধ রেখেছেন। মুম্বাইয়ের নামি আইনজীবী সতীশ মানশিণ্ডে তার মামলা লড়ছেন। এর মধ্যে শাহরুখ তার ছেলের জন্য আরো এক নতুন আইনজীবীর সাহায্য নিচ্ছেন।

জানা গেছে, নতুন উকিল হলেন অমিত দেশাই, যিনি সালমান খানের কাছের আইনজীবী। তিনি ২০০২ সালে বলিউড সুপারস্টার সালমান খানকে হিট অ্যান্ড রান কেস থেকে ছাড়িয়েছিলেন। শাহরুখের ছেলেকে জেল থেকে বের করে আনার জন্য এবার সেই অমিত দেশাইকে কাজে লাগানো হচ্ছে।

এরই মধ্যে অমিত গতকাল ১১ অক্টোবর আরিয়ানের জন্য আদালতে গিয়েছিলেন। তিনি জামিনের আবেদন দাখিল করেছেন। এরপর এনসিবি কাউন্সিল আদালত জানিয়েছে, এজেন্সি আরো এক সপ্তাহ সময় চেয়েছে। নিজেদের কথা জানানোর জন্য আরো এক সপ্তাহ সময় চেয়েছে তারা।
অমিত দেশাই বলেছেন, তার মক্কেল আরিয়ান গেল এক সপ্তাহ ধরে জেলের মধ্যে রয়েছেন। জামিনের আবেদন তদন্তের ওপর নির্ভর করে না। আমি জামিনের জন্য বলছি না। আমি তারিখের জন্য বলছি। প্রশাসনিক কারণে কারো মুক্তি আটকে যাবে, এটা হতে পারে না। এনসিবি তদন্ত করতেই পারে।

উল্লেখ্য, মুম্বাইয়ের একটি প্রমোদতরির পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরিয়ান খান। যদিও আইনজীবীকে আরিয়ান বলেছেন, তিনি মাদক নেননি, তার কাছে কোনো মাদকও পাওয়া যায়নি। তবে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করেছে, তাদের ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান।

সম্পর্কিত খবর