শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

ইরাক-সিরিয়া থেকে সন্ত্রাসীরা আফগানিস্তানে ঢুকছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসীরা ‘সক্রিয়ভাবে’ আফগানিস্তানে ঢুকছে। তিনি আরও বলেছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সহজ নেই। স্থানীয় সময় গতকাল বুধবার নিরাপত্তা বিভাগের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। খবর এএফপির।

পুতিন সতর্ক করে বলেন, সন্ত্রাসীরা প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে। এমনকি তারা সরাসরি হামলাও চালাতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশগুলোয় শরণার্থী হিসেবে ঢুকতে পারে।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই অস্থিতিশীলতা চলছে মধ্য এশিয়ায়। এ নিয়ে বেশ উদ্বিগ্ন রাশিয়া। কারণ, এ অঞ্চলের একাধিক দেশে তাদের সামরিক ঘাঁটি রয়েছে।

তালেবানের কাবুল দখলের পর থেকেই তাজিকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রুশ সেনারা। দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। তাদের সামরিক ঘাঁটি আছে উজবেকিস্তানেও। তাজিকিস্তান ও উজবেকিস্তান—দুই দেশেরই আফগানিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে।

পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছিলেন তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রধান সাইমুমিন ইয়াতিমভ। তিনি বলেন, আফগানিস্তান থেকে তাঁর দেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের জোর প্রচেষ্টা চালানোর খবর পেয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে বিশ্বের আফিম ও হেরোইন উৎপাদনকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে আফগানিস্তান। এসব মাদক ব্যবসার মুনাফার ভাগ পায় তালেবানও।

তবে তালেবান বলছে, তারা মধ্য এশিয়ার দেশগুলোয় হামলা চালাবে না; যদিও অতীতে সাবেক সোভিয়েত দেশগুলোয় তালেবান হামলা চালিয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তানে নিযুক্ত ক্রেমলিনের দূত জমির কাবুলভ বলেছেন, মস্কোতে আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় তালেবানকে আমন্ত্রণ জানানো হবে। চলতি মাসের ২০ তারিখ ওই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

সম্পর্কিত খবর