শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

শ্যালিকার আপত্তিকর ছবি দেখিয়ে বিয়ে ভাঙলেন দুলাভাই! অতঃপর …

সুনামগঞ্জের ছাতকে শ্যালিকার আপত্তিকর ছবি দেখিয়ে বিয়ে ভেঙে  দিয়েছেন দুলাভাই।  অভিযোগ পেয়ে দুলাভাই মো. শেখ আজিজুল হাকিমকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়।  ১০ অক্টোবর দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লম্পট আজিজুল হাকিম সম্প্রতি ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে কৈতক গ্রামে এক কিশোরীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়িতে আসা-যাওয়ার এক পর্যায়ে ১৮ বছর বয়সী শ্যালিকার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেন। প্রায় সময়ই মোবাইল ফোনে ইমুর মাধ্যমে ভিডিও কলে শ্যালিকার সঙ্গে কথা বলতেন আজিজুল হাকিম। এই সুবাধে আজিজুল হাকিম মোবাইলে কথা বলার সময় শ্যালিকার আপত্তিকর ছবি সংরক্ষণ করেন।

সম্প্রতি শ্যালিকার বিয়ের ব্যাপারে কথা বলতে ছেলে পক্ষ বাড়িতে দেখতে এসে দু’পক্ষের মধ্যে বিয়ের চূড়ান্ত কথা হয়।

এদিকে, শ্যালিকার বিয়ের খবর জানতে পেরে লম্পট আজিজুল হাকিম শ্যালিকার আপত্তিকর ছবি ছেলে পক্ষকে দেখান। ছবি দেখানোর পরই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে ছেলে পক্ষ।

এ ঘটনায় আজিজুল হাকিমের (স্ত্রীর বড় ভাই) সম্বন্ধী শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর আজিজুল হাকিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা নথিভুক্ত করে পুলিশ।

একই দিন রাতে থানার উপ-পরিদর্শক শাহিন হোসেন ও মো. মহিন উদ্দিনসহ একদল পুলিশ রাজনগর থানা পুলিশের সহায়তায় একই উপজেলার দক্ষিণ গড়গাঁও গ্রামের নিজ বাড়ি থেকে আজিজুল হাকিমকে আটক করে।

সম্পর্কিত খবর