রাজধানীতে এফবিসিসিআইয়ের কম্বল বিতরণ

নিম্ন আয়ের মানুষদের শীতের দুর্ভোগ কমাতে রাজধানীতে কম্বল বিতরণ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। পুরান ঢাকার ইসলামবাগ ঈদগাহ মাঠ ও বিকালে তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের খেলার মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন, এমএ খান রাজ্জাক রাজ এবং পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, আবু মোতালেব, মোহাম্মদ বজলুর রহমান ও এসএম জাহাঙ্গীর আলম মানিক।

 

সম্পর্কিত খবর