শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

‘আই অ্যাম এ সোলজার অব শেখ হাসিনা’

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আই অ্যাম এ সোলজার অব শেখ হাসিনা। আমার মনে কষ্ট আছে, দুঃখ আছে। কিন্তু আমি নৌকার পক্ষে নির্বাচন করেছি। আমি আশা করব নৌকা নারায়ণগঞ্জে বড় ব্যবধানে জিতবে এবং নারায়ণগঞ্জে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, যুদ্ধের ময়দানে সেনাপ্রধান যেভাবে নির্দেশ দেবেন সোলজার সেভাবেই যুদ্ধ করবে। শেখ হাসিনা আমার নেত্রী, উনি আমার জাতির পিতার কন্যা, তিনি যদি বিষ খেয়ে নীলকণ্ঠী হতে পারেন আমারও হওয়া উচিত। আমি তো জাতির পিতার সন্তান না। উনার মতো এতো কষ্ট সহ্য করার ক্ষমতা তো আমার নাই। এ কারণে হয়তো অনেক কথা বলে ফেলি যে কষ্ট পেয়েছি। আমি শুধু একটি কথাই বলব, যারা কষ্ট দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন। তাদেরকে যেন সুশিক্ষায় শিক্ষিত করেন।

তিনি আরও বলেন, আমি নৌকার নির্বাচন করেছি। অন্য কারো ভোট করিনি। হৃদয়ে রক্তক্ষরণ আছে, কষ্ট আছে। আমার প্রধানমন্ত্রী ৫ বছর আগে একটি অনুষ্ঠানে বলেছিলেন যে, শামীম আমি নীলকণ্ঠী, আমি বিষ খেয়ে হজম করি। আমারও নীলকণ্ঠী হওয়া উচিত।

সম্পর্কিত খবর