নাফকো গ্রুপকে মেরিন বীমা দাবির চেক হস্তান্তর করল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
মেরিন বীমা দাবি নিষ্পত্তির অংশ হিসেবে নাফকো গ্রুপকে চেক হস্তান্তর করেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি।
মঙ্গলবার (১৮ আগস্ট) চেকটি নাফকো গ্রুপের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় নাফকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুল হুদা এবং কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিং বিভাগের ম্যানেজার রাসেল আলম উপস্থিত ছিলেন।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও দাবি বিভাগের প্রধান এস.এম. জহির উল আলম এবং মহাখালী শাখার প্রধান আবেদ আলী শাহ।
কোম্পানিটি জানায়, গ্রাহকদের বীমা দাবি দ্রুত ও পেশাদারভাবে নিষ্পত্তি এবং নির্ভরযোগ্য সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।



