শিরোনাম
icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা
down of head

হ্যাটট্রিক জয়ের পরই বাংলাদেশের হার

অ্যাডিলেড একাডেমির দেওয়া ১৬৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ এইচপির হয়ে একাই লড়াই লড়েছেন আরিফুল ইসলাম। তবে তার ব্যক্তিগত ৬৬ রান শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি। শেষদিকে কিছুটা আশা জাগালেও ৮ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় এইচপি। অ্যাডিলেড ২১ রানে জিতেছে।

টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে জয়ের পর চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল এইচপি। ইনিংসের প্রথম বলেই জিসান আলমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। আরিফুল একপ্রান্তে হাল ধরলেও তাকে সঙ্গ দিতে পারেননি সাব্বির রহমান এবং অধিনায়ক ইরফান শুক্কুরও। সাব্বির ৮ বলে ৫ ও ইরফান ৭ বলে ৫ রান করে আউট হন। ১৭ রানের ব্যবধানেই ৩ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

পঞ্চম উইকেটে আরিফুলের সঙ্গে জুটি গড়েন শামীম হোসেন পাটোয়ারী। পরে ১৮ বলে ১৮ রান করে ফেরেন তিনি। ব্যাটিং ধ্বস নামলে মাত্র ৮ বলের ব্যবধানেই ৫ উইকেট হারায় এইচপি। সেই বিপর্যয় ঠেকাতে পারেননি কেউই। ১৪৩ রানেই শেষ হয় বাংলাদেশ এইচপির ইনিংস।

এর আগে ডারউইনের মারারা ওভালে টস হেরে ব্যাট করতে নেমে অ্যাডিলেড উদ্বোধনী জুটিতে ৩৪ রান তোলে। চতুর্থ ওভারে ওপেনার কন্নর ক্যারলকে বোল্ড করে এই জুটি ভাঙেন মিস্ট্রি স্পিনার রুবেল। এক ওভার পরেই জের্সিস ওয়াদিয়াকে বোল্ড করেন আবু হায়দার রনি। এরপর বাংলাদেশ এইচপির বোলারদের দাপটের মাঝেও এক প্রান্ত আগলে রাখেন হেনরি হান্ট। ২৯ বলে ৩৫ রান করেন তিনি।

শেষদিকে আর কোনো ব্যাটার থিতু হতে না পারলে ১৬৪ রানেই থামতে হয় অ্যাডিলেডকে। বাংলাদেশ এইচপির হয়ে আবদুল গাফফার সাকলাইন ৪টি, রুবেল ৩টি এবং রনি ও রাকিবুল একটি করে উইকেট নেন।

সম্পর্কিত খবর