ফারইস্ট ইসলামী লাইফের ১৮০ কোটি টাকার শেয়ার লেনদেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ছে। যদিও এর পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ১৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৪৪ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এ সময়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৯৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৩৬ টাকা ১০ পয়সা থেকে ৯৮ টাকা ৩০ পয়সায় ওঠানামা করেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফারইস্ট ইসলামী লাইফের জীবন বীমা তহবিল কমেছে ৩৬৮ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা। এ সময়ে তহবিলের আকার দাঁড়িয়েছে ২ হাজার ১০৮ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকায়।

সম্পর্কিত খবর