শিরোনাম
icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা
down of head

যৌনকর্মীর সম্মতি ছাড়া কনডম খোলা অবৈধ

৩০ বছর আগের কথা। যৌনকর্মী হিসেবে কাজ শুরুর কয়েকমাসের মধ্যেই গর্ভবতী হয়ে যান ম্যাক্সিন ডোগান। তিনি জানান, একজন খদ্দেরের সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়েছিলেন।

ওই সময় খদ্দের তাকে না জানিয়েই কনডম খুলে ফেলেন। আলাস্কায় ম্যাসেজ পার্লারে যৌনকর্মী হিসেবে থাকা ম্যাক্সিন বিষয়টি বুঝতে পেরেই দৌড় দিয়ে বাথরুমে চলে যান। তবে, যখন তিনি ঘরে ফিরে আসেন, ততক্ষণে সেই খদ্দের ঘটনাস্থল থেকে চলে যায়।

তখন মাত্র ২০ বছর বয়স ম্যাক্সিন ডোগানের। যৌনবাহিত সংক্রমণ হয়েছে কি না, সে ব্যাপারে জানার জন্য একগাদা পরীক্ষা করতে বলেন চিকিৎসক। পরীক্ষায় দেখা যায়, সবগুলো ফল নেগেটিভ রয়েছে।

এরপর ছয় সপ্তাহ গেলে ডোগান গর্ভপাত করেন। ওই সময় গর্ভপাত করতে তার তিনশ ডলার খরচ হয়। তারপর মাসখানেক ঘরে বসে থাকতে হয়েছে তাকে।

খদ্দের তার সঙ্গে যে আচরণ করেছেন, ডোগান মনে করতেন- যৌনকর্মীর সঙ্গে এ ধরনের আচরণ অবৈধ নয়। কিন্তু বর্তমানে আইন হয়েছে।

ডোগান বলেন, এ ধরনের আচরণের কোনো উপায় নেই এখন। ক্যালিফোর্নিয়ায় যৌনকর্মীদের সঙ্গে শারীরিক সম্পর্কের সময় তাদের সম্মতি ছাড়া কনডম অপসারণকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম একটি দ্বি-পক্ষীয় বিলে স্বাক্ষর করেছেন। যেখানে যৌনকর্মীর সম্মতি ছাড়া কনডম অপসারণকে অবৈধ ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন এই আইনকে ক্যােলেফোর্নিয়ায় যৌনতার সংজ্ঞার ব্যাখ্যায় যুক্ত করা হয়েছে। যা ক্যালিফোর্নিয়াকে প্রথম যুক্তরাষ্ট্রে রাজ্য বানিয়েছে, যেখানে যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কের সময় তার মৌখিক সম্মতি ছাড়া কনডমের অপসারণকে ‘অবৈধ’ বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতা ক্রিশ্চিনা গার্সিয়া এই বিলটি উপস্থাপন করেছিলেন। গার্সিয়া বলেন, এই বিলের মাধ্যমে এটি নিশ্চিত করা হয়েছে যে, শারীরিক সম্পর্কের সময় চুরি কেবলমাত্র অনৈতিক নয়; বরং অবৈধ।

সূত্র: বিবিসি।

সম্পর্কিত খবর