শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

 

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলায় রাস্তাসংলগ্ন একটি নির্জণ পুকুরপাড় থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ঘটনায় নিহত ওই যুবকের পরিচয় মিলেছে।  সোমবার রাত আটটার দিকে নিহত যুবকের পরিবারের সদস্যরা নরসিংদী সদর হাসপাতালের মর্গে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। এর আগে সোমবার দুপুরে শিবপুরের আয়ুবপুর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের নামাপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে ছিলো পুলিশ।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া জানান, ওই যুবকের নাম মো. রিয়াদ মিয়া (২৬)। তিনি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর এলাকার মো. আলাউদ্দীন মিয়ার ছেলে। থার্মেক্স গ্রুপের স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার সকালে ওই রাস্তা ধরে যাওয়ার সময় কয়েকজন পথচারী পুকুরসংলগ্ন স্থানটিতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁদের মধ্য থেকে একজন সকাল ১০টায় শিবপুর থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান আহমেদ দুপুর ১২টায় ঘটনাস্থলে এসে ওই যুবকের লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ বলছে, অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধারের পর থেকেই দিনভর নানা মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছিল। অন্যদিকে রোববার রাত থেকেই রিয়াদের খোঁজ পাচ্ছিলেন না তাঁর পরিবারের সদস্যরা। সোমবার সন্ধ্যার দিকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধারের খবর জানতে পারেন তাঁরা। পরে রাত আটটার দিকে নরসিংদী সদর হাসপাতালের মর্গে গিয়ে রিয়াদের লাশ শনাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরা। এ সময় সেখানে কান্নার রোল পড়ে যায়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, নিহত রিয়াদের বুক, পেট, গলা, হাতসহ শরীরের অন্তত পাঁচ জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিকাঘাতে হত্যার পর তাঁর লাশ ওই নির্জন স্থানে ফেলে রেখে গেছে হত্যাকারীরা। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পর্কিত খবর