শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

মিরাকেল ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ

 

মিরাকেল ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ ঘোষনা করা হয়েছে। মূলধন সংকটে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকেল ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে কোম্পানিটি লোকসানে নিমজ্জিত।

কোম্পানির দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিষয়টি জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, মূলধন ঘাটতির কারণে গত অক্টোবর থেকে মিরাকেল ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ রয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ পরিস্থিতির সমাধান করতে সর্বোচ্চ চেষ্টা করছে। তারা আশা করছেন ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যক্রম আবার শুরু হবে।

এদিকে কোম্পানির চলতি হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ের আর্থিক প্রতিবেদ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৮ পয়সা মুনাফা ছিল।

এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও কমেছে। ২০১৯ সালের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬১ পয়সা, যা গত জুন শেষে ছিল ৩৮ টাকা ৮৫ পয়সা।

কোম্পানির পরিচালন নগদ প্রবাহের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭২ পয়সা।

সম্পর্কিত খবর