শিরোনাম
icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর
down of head

মারা গেছেন পূজা চেরীর মা

এই সময়ের ঢালিউডের তরুণ চিত্রনায়িকা পূজা চেরীর মা ঝর্ণা রায় মারা গেছেন। বিষয়টি জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি জানান, রোববার সকাল ১১টায় নিজ বাসায় মারা যান পূজা চেরীর মা। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। এছাড়াও কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

এর আগে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখান তার চিকিৎসা চলে বেশ কিছুদিন। ওই সময় তাকে বেশ কয়েকদিন আইসিইউতেও থাকতে হয়। তারপর অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় বলে জানান আব্দুল আজিজ।

বেশ কয়েকদিন আগে মায়ের অসুস্থতার জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট দেন পূজা চেরী। অবশ্য তার কয়েকদিন পরে সবাইকে ধন্যবাদ দিয়ে জানান যে, মাকে বাসায় নিয়ে গেছেন। তারপর আজ এলো মৃত্যু সংবাদ।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূর জাহান’র মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি ‘পোড়ামন ২’ সিনেমায় পরী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। পূজার এই পুরো সফরে সঙ্গী ছিলেন তার মা ঝর্ণা রায়।

সম্পর্কিত খবর