শিরোনাম
icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
down of head

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, ২ লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গায় একটি নৌকা ডুবে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও দু’জন।

সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছেন নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান জানান।

তিনি জানান, সকালে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে ১০ জন যাত্রী নিয়ে নৌকাটি কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন পাড়ে উঠতে পারলেও নিখোঁজ থাকে দুই নারী ও দুই শিশু।

এসআই সোবহান আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। দুপুর পৌনে ১টার দিকে তারা এক নারীর এবং সোয়া ১টার দিকে এক শিশুর লাশ উদ্ধার করে।

তিনি জানান, মারা যাওয়া দু’জন ও নিখোঁজ থাকা দু’জন একই পরিবারের সদস্য। তাদের বাড়ি কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায়।

নিখোঁজ দু’জনের খোঁজে তল্লাশি চলছে জানিয়ে এসআই সোবহান বলেন, এ ঘটনায় বাল্কহেডটি আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর