শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

এই সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমান সরকার মুনাফেকের সরকার, প্রতারণার সরকার। এই সরকার ভোটের আগের রাতে ভোট মেরে নির্বাচন করে ক্ষমতায় এসেছে। তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

সোমবার (১ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশ এ কথা বলেন তিনি। পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ এই শ্রমিক সমাবেশের আয়োজন করে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি বলেন, বর্তমান সরকারের মন্ত্রীরা বলে সচিবরা নাকি তাদের কথা শোনে না। এমপিরা বলে তাদের কথা নাকি এসপি-ডিসিরা শোনে না। শুনবে কেন, এসপি বলে তোমাদের এমপি বানাইছি আমি। এভাবেই চলছে।

বন্ধ পাটকল ও তাদের অবস্থা তুলে ধরে সেলিম বলেন, পাটকল শ্রমিকদের ওপর অন্যায়-অবিচার জুলুম করা হয়েছে। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে পাটকল জাতীয়করণ করেছিলাম। কিন্তু এসব পাটকল আজ বন্ধের পাঁয়তারা করা হচ্ছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা আসুন আমরা আপনাদের সঙ্গে বিতর্ক করতে রাজি আছি। পাটকল অলাভজনক এটি ভুল প্রমাণিত করবো। এটা যে লাভজনক খাত তা প্রমাণ করে দেবো আমরা।

সেলিম বলেন, পাটকলগুলো আমাদের কাছে দাও, শ্রমিকদের হাতে দাও। দেখো এই টাকা সুইজারল্যান্ড নয়, শ্রমিকদের মাধ্যমে গ্রামের গরিব মানুষদের হাতে চলে যাবে।

কতজন সচিব যুদ্ধ করেছিল সেই প্রশ্ন রেখে সেলিম বলেন, যুদ্ধ করেছিল শ্রমিক মেহনতি মানুষ। তারা যুদ্ধ করলো অথচ তারাই আজ অসহায়। আর এদিকে করোনার সময়ও ১১ হাজার কোটিপতি হয়েছেন। যারা কিছু নেই তার সম্পদ লুট করে করে এরা ধনী হচ্ছে।

তিনি বলেন, প্রয়োজনে আবার যুদ্ধ করবো। পাটকলসহ সবকিছু উদ্ধার করে নতুন ব্যবস্থায় যেতে হবে। এক লুটেরা থেকে অন্য লুটেরার কাছে ক্ষমতা দেওয়া যাবে না। আমরা পাটকল চালুই করবো। না হয় নতুন পাটকল নির্মাণ, আধুনিকায়নসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো।

সমাবেশে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লব পার্টির সভাপতি মোশরেফা মিশু, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এম ফয়েজসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

সম্পর্কিত খবর