শিরোনাম
icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন icon ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সী পার্লের বোর্ড সভা ১৪ নভেম্বর icon খুলনা পাওয়ারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব icon শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী icon ন্যূনতম মজুরি নির্ধারণে বৈঠকে বসছে বোর্ড icon ৭ কোম্পানির প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির icon এসিআইয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সেলভো কেমিক্যালের বোর্ড সভা ১২ নভেম্বর icon সিভিও পেট্রোকেমিক্যালের বোর্ড সভা ১৪ নভেম্বর icon লাভোলোর বোর্ড সভা ১২ নভেম্বর icon বিডি অটোকার্সের বোর্ড সভা ১২ নভেম্বর icon কাসেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১২ নভেম্বর icon ড্যাফোডিল কম্পিউটার্সের বোর্ড সভা ১২ নভেম্বর
down of head

প্রেম ও যৌনতা নিয়ে বাড়ছে আগ্রহ

 

বদলে যাচ্ছে ভারতীয় সমাজ।  প্রেম ও যৌনতা নিয়ে ভয় লজ্জা আর ট্যাবু থেকে বেড়িয়ে আসছেন তাঁরা।  ভারতীয়দের প্রেম ও যৌনতার আচরণ অনেকটাই বদলেছে গত কয়েক বছরে। অন্তত তেমনটাই বলছে Bumble-এর সমীক্ষা। যৌনতা নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা, নতুন কিছু ট্রাই করা নিয়ে আগ্রহ বেড়েছে ভারতীয়দের মধ্যে। এটি কি লকডাউনের প্রভাব? নাকি ইন্টারনেটের?

বিশ্বজুড়ে ডেটিং অ্যাপ বাম্বেল ব্যবহারকারীদের মধ্যে ভারতেই সর্বোচ্চ শতাংশ (৩৪%) মানুষ জানিয়েছেন, যৌনতার বিষয়ে এখন তাঁরা অনেক বেশি খোলামেলা। জুলাই মাসে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা এবং ভারতে বাম্বেল অ্যাপে করা একটি সমীক্ষার ভিত্তিতে এই পরিসংখ্যান।

প্রায় ৬৫% সিঙ্গেল ভারতীয় দাবি করেছেন যে মহামারী তাঁদের যৌনতা এবং ঘনিষ্ঠতার প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে। সমীক্ষায় অংশগ্রহণকারী প্রতি তিনজনের মধ্যে একজনের বেশি (৩৭%) মানুষ দাবি করেছেন যে তাঁরা বর্তমানে যাঁর সঙ্গে প্রেম করছেন (ডেটিং), তাঁর সঙ্গে নিজের আকাঙ্ক্ষা এবং সীমার বিষয়ে আরও বেশি খোলাখুলিভাবে কথা বলতে পারেন। সমীক্ষায় অংশগ্রহণকারী ৫১ শতাংশ ভারতীয় বাম্বেল ব্যবহারকারী জানিয়েছেন, যৌনতা এবং অন্তরঙ্গতার ক্ষেত্রে চলতি বছর তাঁরা আলাদা কিছু করছেন।

শুধু তাই নয়। অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর লকডাউনে সঙ্গীর সঙ্গে লিভ ইন করছেনও অনেকে। ৩৩% ক্ষেত্রেই এমনটা দেখা গিয়েছে। পাশাপাশি সমীক্ষায় অংশগ্রহণকারী অর্ধেকের বেশি বাম্বেল ব্যবহারকারীরা (৬০ শতাংশ) যা বলেছেন, তা থেকে ইঙ্গিত মিলেছে যে লকডাউন শিথিল হওয়ার পর তাঁরা যৌনতার দিক থেকে আরও সক্রিয় হয়ে উঠতে মুখিয়ে ছিলেন।

সম্পর্কিত খবর