উৎসবমুখর পরিবেশে বিজিআইসির ৪১ তম এজিএম

উৎসবমূখর পরিবেশে ৪১ তম বার্ষিক সাধারন সভা (এজিএম) করেছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানী (বিজিআইসি)। ১৮ জুন প্রধান কার্যালয়ে ভার্চুয়াল ও হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএমে শেয়ার হোল্ডারদের জন্য ১১% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারের ভোটে ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়। কোম্পানীর চেয়ারম্যান তৌহিদ সামাদ এর সভাপতিত্বে কোম্পানীর পাবলিক ডিরেক্টর মো. শাকিল রিজভী, নমিনেটেড ডিরেক্টর মোহাম্মদ মনজুর মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মিসেস প্রীতি চক্রবর্তী, মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তা, বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব সাইফুদ্দিন আহমেদ।

সভা শুরুর আগে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সবাই কোম্পানির প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় বিজিআইসির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বিজিআইসির ব্যবসায়িক সফলতা তুলে ধরেন। শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং বিজিআইসির কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাঁদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সব অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠা বিজিআইসির ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হবে বলে আশা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর