শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

‘স্মার্ট পার্টি আওয়ামী লীগ’

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একটি স্মার্ট পার্টি হিসেবে আসতে চায় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমরা আরও আধুনিক, সুশৃঙ্খল, সুসংগঠিত, আরও স্মার্ট পার্টি হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই শেখ হাসিনার নেতৃত্বে।’

সোমবার (১১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তরের ২৯নং ইউনিট সম্মেলনে বক্তব‌্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। এর আগে সম্মেলন উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, দলের দুঃসময় এলে দলের খাঁটি কর্মীরাই থাকবে। খারাপ লোকেরা-বিতর্কিত ওইসব লোকেরা থাকবে না। সে জন‌্য এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। যত ভালো মানুষ আওয়ামী লীগে আসবে দল ততো শক্তিশালী হবে। এজন্য সন্ত্রাস, চাঁদাবাজ, ভমিদস‌্যু, চিহ্নিত মাদক ব‌্যবসায়ী-এমন বিতর্কিত অপকর্মকারীদের দলে ঠাঁই দেবেন না। নিজের লোক বাড়ানোর জন‌্য খারাপ লোকদের টেনে আনবেন না। এই খারাপ লোকেরা বসন্তের কোকিল। তাদের দলের দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না।

এ সময় সরকারের উন্নয়ণ কর্মকাণ্ড মানুষের মাঝে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস‌্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি সাদেক খান প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্বে করেন ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সলিমউল্লাহ সলু। সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

সম্পর্কিত খবর