শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

চরফ্যাশন চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

চরফ্যাশন প্রতিনিধি

স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা ও দক্ষ শ্রমবাজারের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর মাঠে এই মেলার আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর রেইজ প্রকল্পের আওতায় আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এফডিএ) পরিবার উন্নয়ন সংস্থা এই মেলার আয়োজন করে।

আয়োজক সূত্রে জানা গেছে, রেইজ প্রকল্পের মাধ্যমে ভোলা জেলার বিভিন্ন গ্রাম এলাকার প্রান্তিক তরুণ-তরুণীদের দক্ষ ও অভিজ্ঞ কারিগরের অধীনে ওস্তাদ-শিষ্য পদ্ধতিতে কারিগরি দক্ষতা প্রদান করা হয়।

এই প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় যারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তাদের সাথে দেশের শীর্ষস্থানীয় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একটি সুসংহত সেতুবন্ধন তৈরি করাই ছিল এই মেলার মূল লক্ষ্য। চাকরি মেলায় প্রায় ১০টি কোম্পানির স্টল অংশ নেয়।

মেলা উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা আফরোজ । পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ এমাদুল হোসেন সহকারী কমিশনার (ভূমি), মোঃ মামুন হোসেন উপজেলা সমাজসেবা অফিসার চরফ্যাশন, টি এস এম ফিদা হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার, চরফ্যাশন ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক নাছিউর রহমান ,অফিসার ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভুইয়া, এফডিএ-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারি শংকর নাথ দেবনাথ সহ এফডিএ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। প্রথাগত শিক্ষার পাশাপাশি এ ধরনের প্রায়োগিক কারিগরি প্রশিক্ষণ এবং সরাসরি চাকরি মেলার আয়োজন বেকারত্ব দূরীকরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

দিনব্যাপী এ মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাস্তবায়নকারী সংস্থা ‘পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) আশা প্রকাশ করে যে, এই মেলার মাধ্যমে চরফ্যাশনউপজেলার বহু দক্ষ ও যোগ্য বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন সংস্থা (এফডিএ) পরিবার উন্নয়ন সংস্থা টেকনিক্যাল অফিসার মোহাম্মদ নেওয়াজ শরিফ ।

সম্পর্কিত খবর